গ্রিসে দাবানলে একজনের মৃত্যু, সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে

অনলাইন ডেস্ক

গ্রিসের এথেন্সের শহরতলীতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার, ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতরে মৃতদেহটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি একজন নারী।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন, ম্যারাথন এবং পেন্টেলি শহরের আশেপাশের এলাকাগুলোতে বেশ কয়েকটি দাবানল এখনও সক্রিয় রয়েছে। যদিও উত্তরপূর্ব অ্যাটিকা অঞ্চলে নতুন করে দাবানল ছড়ায়নি।

রবিবার বিকেলে এথেন্স থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে দাবানল শুরু হয়। এরপর থেকে ৭০০ এর বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং বিমান আগুন নেভানোর চেষ্টা করছে। এসব এলাকার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল হুমকির মধ্যে রয়েছে, যার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানল মোকাবিলায় গ্রিসকে সহায়তা করতে ইতালি, সার্বিয়া, ফ্রান্স, স্পেন, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়া তাদের বিমান, যানবাহন এবং কর্মী পাঠিয়েছে। প্রতিবেশী দেশ তুরস্কও দুটি বিমান এবং একটি হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবুও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে এবং নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights