ঘন কুয়াশায় আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

কালিয়াকৈর প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কায় গাড়িতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাভেটকার উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এসময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের খবরে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights