শীতের সবজি দিয়ে ‘ভেজিটেবল প্যানকেক’ তৈরির রেসিপি

নিজস্ব প্রতিবেদক

শীত তো এসেই গেল। শীত এলেই সবজি হয়ে ওঠে প্রিয় খাবার। তাই সবজি দিয়ে তৈরি খাবারের রেসিপি আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো-

উপকরণ-

একটি গাজর কুচি, পালংশাক কুচি, বেবি কর্ন ১/২ কাপ, ক্যাপসিকাম ১/২ কাপ, ক্রিম বা দুধ, গোলমরিচ গুঁড়া, ১ কাপ ময়দা, ৬টি ডিম ও পানি। (সবজি আগে সিদ্ধ করে নিতে পারেন। সবজি সিদ্ধ করে নিলে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না।)
প্রণালি-

প্রথমে অল্প কিছু ময়দা, গোলমরিচ গুঁড়া এবং ডিম ভালো করে মিশিয়ে নিন। এবার ক্রিম বা দুধ মিশিয়ে নিন। তারপর সামান্য পানি ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে ফেনা উঠে যায়। মেশানোর সঙ্গে সঙ্গে সব সবজি দিয়ে দিন। তারপর বাকি ময়দা মিশিয়ে নিন।

ময়দা, সবজি, ডিম ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। এবার চুলায় প্যান গরম হয়ে এলে এতে মাখন বা তেল দিয়ে দিন। সবজির মিশ্রণটি গোল করে প্যানে দিন। অল্প আঁচে কেকটি রান্না করুন। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিন। বাদামি রং হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং পরিবেশন করুন মজাদার ভেজিটেবল প্যানকেক।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights