ঘরোয়া উপায়ে মজাদার মুরগির মাংসের চপ

অনলাইন ডেস্ক

বিকেলের নাস্তায় ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মচমচে চিকেন চপ। খুব সহজে ঘরেই তৈরি করা যায় এই চপ। চলুন জেনে নেই মুরগির মাংস দিয়ে চপ বানানোর রেসিপি-

উপকরণ
৪০০ গ্রাম আলু, ১০০ গ্রাম চীজ কুঁচি, ২/৩ টুকরো মুরগীর হার ছাড়া মাংস, ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুঁচি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি, ১ চিমটি হলুদ, ১ টি ডিম, লবণ ও টেস্টিং পাউডার স্বাদমতো।

পদ্ধতি
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ, মরিচ কুচি এবং পিয়াজ দিয়ে মেখে নিন ভালো করে। খেয়াল রাখবেন যাতে আলু দলা না থাকে। মুরগীর হার ছাড়া মাংস সেদ্ধ করে নিন এবং সেদ্ধ মাংস হাতে ছাড়িয়ে ঝিরি ঝিরি করে নিন।
একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, টেস্টিং পাউডার এবং ১ চিমটি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে ঝিরি করা মাংস দিয়ে দিন। মাংস কিছুটা ভাজিভাজি হয়ে এলে নামিয়ে নিন। আলু মাখা সমান করে ২০ টি অংশে ভাগ করে নিন। এরপর একটি অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে ভালো করে ময়ান করে মাঝে গোল করে নিন। মাঝের গোল অংশে মাংস দিয়ে আলু দিয়ে ঢেকে দিয়ে বলের মতো তৈরি করে নিন। খেয়াল রাখবেন মাংস যাতে বের না হয়ে যায়। ইচ্ছে হলে মাংস ঝুরির সাথে চীজ কুচি দিয়ে দিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যাতে আলুর বল থেকে যেন বের না হয়ে যায়। এই গোল বলটি এবার হাতের আলতো চাপে একটু চ্যাপ্টা করে চপের আকার দিয়ে দিন। ফ্রাইং প্যানে তেল গরম হতে দিন। তেল এমন ভাবে দেবেন যাতে ডুবো তেল না হয় আবার একবারে কম তেল না হয়। তেল গরম হয়ে এলে চপটি ফাঁটানো ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিন। এভাবে প্রতিটি চপ লালচে করে ভেজে তুলুন এবং পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights