ঘাঁটিতে বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের দক্ষিণে সেনাবাহিনীর (আইডিএফ) ঘাঁটিতে বিস্ফোরণে ৯ জওয়ান আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের একটি ঘাঁটিতে বিস্ফোরণে এই নয় সেনা আহত হয়েছে।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই সেনা গুরুতর আহত হয়েছেন, অন্য দুজন মাঝারি আঘাত পেয়েছেন এবং অন্য পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইডিএফ বিস্ফোরণের তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights