মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের দুইজনের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights