চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খালের কচুরিপানার ভিতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর প্রধান আসামী বোরহান উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এক একটি দল।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর দুর্গম গহীন পাহাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত বৈঠা ও কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার বোরহান উদ্দিন কোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার ছৈয়দ আলীর ছেলে। র‌্যাব-
এর আগে, নিহত মো. হোসেন রাহাত হত্যার ঘটনায় তার পিতা আলী হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বোরহান উদ্দিন ও তার পিতা ছৈয়দ আলীকে আসামি করা হয়। ১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন হত্যাকান্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন- পূর্ব বিরোধের জের ধরে রাহাতকে হত্যার পরিকল্পনা করেন বোরহান উদ্দিন। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার খালে রাহাতকে একা পেয়ে প্রথমে বৈঠা দিয়ে ও পরে কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর খালের কুচরিপানার ভিতর লাশ লুকিয়ে রাখেন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, আসামি বোরহান উদ্দিনকে শনিবার (৩০ সেপ্টেম্বর) আদালতে উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights