চট্টগ্রামে আটটি পিস্তল প্রদর্শন, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিয়ষটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। পুলিশ ইতিমধ্যে ভিডিও প্রদর্শনকারী যুবকককে ‘বুলেট হৃদয়’ নামের এক সন্ত্রাসী বলে শনাক্ত করেছে। তার বাড়ি দক্ষিণ রাউজানে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখানোর অভিযোগ আছে।

মঙ্গলবার রাতে ‘মামুন চেয়ারম্যান সমর্থক গোষ্ঠি’ নামের একটি ফেসবুক গ্রæপ থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে আটটি পিস্তল দেখা যায়। এসময় ওই যুবককে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়। ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’

এপ্রসঙ্গে রাউজান থানার ওসি মো. সাইফুুল ইসলাম জানান, ভিডিওটি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। যাচাই বাছাই করা হচ্ছে। অভিযুক্ত বুলেট হৃদয় এর আগেও গ্রেপ্তার হয়েছিলো। পরে জামিনে বের হয়েছে। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ও কী উদ্যেশ্যে সেটা ফেসবুকে পোস্ট করা হয়েছে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে অন্তর্বর্ত্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাউজান উপজেলা সহিংসপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রকাশ্যে গুলিবর্ষণ, রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত আড়াই বছরে সেখানে ২৭টি খুনের ঘটনা ঘটেছে। নিহতের বেশির ভাগই বিএনপির নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights