চট্টগ্রামে এক প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

তিনি পেশায় একজন চালক। কিন্তু বহু পরিচয়েই একের পর এক প্রতারণা করে আসছিল রিয়াদ বিন সেলিম নামে এ যুবক। অবশেষে গত শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন হাজীর পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭’র একটি দল।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানিয়েছেন, গ্রেফতার হওয়া রিয়াদ ছিলেন একজন পেশাদার গাড়ি চালক। ২০১৯ সালে পেশা পরিবর্তন করে প্রতারণা শুরু করে। লোকজনের বিশ্বাস অর্জন করতে রিয়াদ ভুয়া ১টি পরিচয়পত্রও প্রস্তুত করে। সে পরিচয়পত্র দিয়ে আর্থিক সুবিধা লাভের চেষ্টা করে। একই সাথে কখনো ইঞ্জিনিয়ার, কখনো বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কখনো বনে যায় শীর্ষ কর্মকর্তা। সর্বশেষ চট্টগ্রাম জেলার বিভিন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপে-ম্যাসেঞ্জারে চট্টগ্রামের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights