চট্টগ্রামে এসি লাগাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি ভবনের এসি লাগানোর সময় দড়ি ছিঁড়ে রাজীব দাশ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত রাজীব দাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার মনোরঞ্জন দাশের সন্তান। সোমবার ইকুইটি মিলেনিয়াম ভবনের সাততলা থেকে পড়ে খালে পড়ে মৃত্যুবরণ করেন।

কোতোয়ালী থানার এসআই সেলিম মিয়া বলেন, জামালখান এলাকার ইকুইটি মিলেনিয়াম ভবনে এসি লাগানোর সময় দড়ি ছিঁড়ে রাজীব দাশ নামে ওই শ্রমিক খালে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights