চট্টগ্রামে খুনের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মকর্তা চম্পা চাকমাকে খুনের ঘটনার অন্যতম হোতা মো. এনামুল হক এনামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭। গ্রেফতারকৃত এনামুল হক পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমার হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হক গ্রেফতার এড়াতে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে পরে সেখানে অভিযান চালিয়ে সোমবার রাত দশটার দিকে এনামকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাঙ্গুনীয়ায় খুন হন এনজিও কর্মকর্তা চম্পা চাকমা। এ ঘটনার অন্যতম হোতা এনামুল। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights