পাবনায় সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
পাবনা প্রতিনিধি
পাবনায় বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলার উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বুধবার বিকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তিনি। বাঙালি সংস্কৃতি সংশ্লিষ্ট নানা উপকরণ প্রদর্শনীর লক্ষ্যে মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৩৫টি স্টল স্থান পেয়েছে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনার পুলিশ সুপার আকবর মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজা লিমিটেডের কর্ণধার আফজাল হোসেন রাজা প্রমুখ। এছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
