চট্টগ্রামে চোর চক্রের এক সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য মো. রফিক প্রকাশ আলীকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এ সময় চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শুক্রবার পানির কল ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, নগদ দুই হাজার ৩৫০ টাকা, ৩টি বাটন মোবাইল ও ৭টি সিম উদ্ধার করা হয়।

হালিশহর থানার ওসি কায়সার হামিদ বলেন, এক সিএনজি মালিকের অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু হয়। টানা দুইদিন গভীর পর্যোলোচনা করে চোর সনাক্ত করে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাসহ চোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরের একাধিক থানায় মামলা রয়েছে। রফিকের কাছে আরও কিছু সিএনজি অটোরিকশা রয়েছে। সেগুলো উদ্ধার করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights