চট্টগ্রামে টানা বর্ষণে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে টানা বর্ষণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টানা বৃষ্টি হওয়ায় নগরের অনেক নিন্ম এলাকায় জমেছে পানি। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত কখনো থেমে, কখনো মুষলধারে পড়ছে।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। একই সঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উপক‚লীয় এলাকা ও বন্দরগুলোর ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আরও ২-৩ দিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে তিন দিন পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, হালিশহরসহ বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের অলিগলির রাস্তায় জমে রয়েছে পানি। এতে নগরবাসীর বেড়েছে দুর্ভোগ। টানা বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। বৃষ্টির সঙ্গে দেখা দেয় যানবাহন সংকট। রাস্তায় গণপরিবহন চলাচল করলেও রিকশা-সিনজি অটোরিকশায় বাড়তি ভাড়া গুণতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights