চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৫০) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ের শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ওসি সুলতান আহসান জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল পরিবার তার লাশ নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে ছিল। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মামলার পর ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights