বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে অবহিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি
“এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা: নিজে জানুন অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনাজপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়েরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী রোগ নিয়ন্ত্রন বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান।

তিনি বলেন, জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে এন্টিবায়োটিক গুরুতপূর্ণ। এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ মানে জীবাণু নাশক বা জীবাণুর প্রজনন স্তব্ধকারী ঔষধ যা প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়। তবে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার এন্টিবায়োটিক বিরোধী জীবাণু তৈরীতে সাহায্য করে যা মানবদেহে অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত। বিশ্বে প্রতি বৎসর ১৩লক্ষ মানুষ মারা যায় এর অপব্যবহারে। ঘরে ঘরে এই বিষয়ে সচেতন হতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজ করে যেতে হবে। উন্নত দেশের কাতারে আসতে এখন থেকেই আমাদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিনিয়র কনসাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি), সিনিয়র কনসাল্টটেন্ট ডাঃ শিলা দিত্য শীল (সার্জারি), কনসাল্টটেন্ট ডাঃ কাইয়ুম (শিশু রোগ বিশেজ্ঞ), দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক মোঃ আমিনুল ইসলাম, জেলার অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক পুরবী রাণী রায়, দিনাজপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

তথ্য প্রদর্শনে তথ্যভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights