চট্টগ্রামে দুই ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম ও আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য এই দুই উপজেলার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শকে (তদন্ত) ৩১ মে পর্যন্ত সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে অফিসিয়ালি কোনো চিঠি আমাদের হাতে এখনো আসেনি। চিঠি পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights