চট্টগ্রামে নিয়োগ পেলেন ৪২ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নগর ও ১৬ উপজেলায় একযোগে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে তাদের নিয়োগ হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। নগরীর ১৬ থানায় ১২ জন এবং উপজেলাগুলোতে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা আদেশের পর থেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দুইদিন পর্যন্ত এই দায়িত্ব অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights