চট্টগ্রামে পৃথক অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রফিক মিয়া (৫০), রিয়াদ হোসেন (২৭) ও মো. ওয়াসিম (৩৮)। এদের মধ্যে রফিক চন্দনাইশের দীঘির পাড় এলাকার, রিয়াদ দক্ষিণ বৈলতলী ও ওয়াসিম চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা।

চন্দনাইশ থানার ওসি যুযুৎশু চাকমা জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে হত্যা, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার সকালে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights