চট্টগ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সীতাকুণ্ড উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন মেম্বার ও কর্ণফুলী উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন। শুক্রবার সাহাবুদ্দীনকে র‌্যাব-৭ ও মনির উদ্দীনকে কর্ণফুলী থানা পুলিশ গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন মেম্বারকে হাটহাজারীর নন্দীর হাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ এপ্রিল সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই বছরের ৭ নভেম্বর মামুন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সীতাকুণ্ড থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকা থেকে মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার বাসিন্দা বদিউল আলমের বাড়ির শামসুল হকের ছেলে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, মনির উদ্দিনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights