চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের মুরাদপুরের শিক্ষা বোর্ডের পেছনের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের মোট চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights