চট্টগ্রামে মাদকসহ নারী গ্রেফতার
প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের খুলশী থানার মাস্টারলেইন এলাকা থেকে মর্জিনা প্রকাশ কাজল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে আনুমানিক ৫ লাখ টাকার উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খুলশী থানার এসআই এনাম এলাহী বলেন, কাজল মাদক ব্যবসায়ী জাবেদ হোসেন লিটনের স্ত্রী। তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
