টিউলিপকে মাস্কের খোঁচা: দুর্নীতিবিরোধী মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত!

অনলাইন ডেস্ক

এবার যুক্তরাজ্যের সদ্যসাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে খোঁচা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নবনিবর্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মাস্ক বলেছেন, ‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’

টিউলিপের পদত্যাগ-সংক্রান্ত মারিও নওফল নামের একজন ‘এক্স’ (সাবেক টুইটার) ব্যবহারকারীর পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন মাস্ক। সেখানেই তিনি ক্যাপশনে নিজের মতামত জানিয়েছেন।

দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেছেন টিউলিপ। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। তার কাঁধেই ছিল যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights