চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বুলবুল মিয়া (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুলের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশিরভাগ যাত্রী বের হয়ে আসলেও কয়েকজন গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এসময় বুলবুল মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights