চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক শাহাদাৎ হোসেন (৪২) মারা গেছেন। বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, বিকালে নাজিরহাটমুখী একটি পিকাআপের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নবিলা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি সিএনজি অটোরিকশা চালক বলে জানতে পেরেছি। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights