চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সভাপতি হলেন এমপি আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান।

গত রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই মনোনয়ন প্রদান করা হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন বলেন, চট্টগ্রাম-৯ আসন মোহাম্মদ আবু সুফিয়ান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সুনজর দিয়েছেন। তার নির্দেশে জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। শূন্যপদগুলোতে চিকিৎসক নিয়োগের পর হাসপাতালে আগত রোগী সাধারণ ইনডোর ও আউটডোরে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রায় সব ধরনের ওষুধ হাসপাতাল থেকেই পাচ্ছে।

তিনি আরও বলেন, রোগীরা অধিকাংশ পরীক্ষা হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে করানোর সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে জেনারেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হচ্ছে। নতুন সভাপতির নেতৃত্বে এ হাসপাতালের কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে। রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন, এটাই আমাদের আশাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights