চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ৩৮ ধরণের পণ্য খালাসের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের জট কমাতে বেসরকারি ডিপোতে খালাসযোগ্য ৩৮ ধরনের পণ্য বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দিয়েছে কাস্টমস। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টমস এ অনুমতি দেয়।

জানা যায়, চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার এ কে এম খায়রুল বাসার গত ২৪ সেপ্টেম্বর এক চিঠিতে অফডকগামী ৩৮ ধরনের পণ্য ডিপোর পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দেন। এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পাবেন আমদানীকারকরা। খালাসের অনুমতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- চাল, মসুর ডাল, গম, ছোলা, সরিষা, পশুখাদ্য, কাচা তুলা, ওয়েস্ট পেপার, স্ক্র্যাপ, আদা, পেঁয়াজ, রসুন, সার, হার্ড কোক, কার্বন ব্ল্যাক, মার্বেল চিপস, বল ক্লে, সোডা অ্যাশ, পিভিসি রেজিন, স্টাপল ফাইবার, খেজুর, চিনি, বিটুমিন, বেভারেজের খালি ক্যান, মার্বেল পাথর, সোডিয়াম সালফেট, গ্লোবার সল্ট, উড পাল্প, রাউন্ড লগ, সয়াবিন মিল এক্সট্রাকশন, ডিডিজিএস, রাইচ বিন, কর্ন গ্লাটার মিল, রেপ সিড এক্সট্রাকশন, পাম ক্যামেলস, মাইজ, সয়াবিন এবং কার্বন ব্লক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights