চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার বিদেশি মদ জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে কায়িক পরীক্ষার সময় মিথ্যা ঘোষণায় আনা চালানটি জব্দ করা হয়। রাজধানী ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালনটি আমদানি করেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, সোডা অ্যাশ লাইট নামের এক ধরণের পণ্য আমদানির ঘোষণা দিয়ে চালানটি আমদানি করেছে। যা মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪০ ফুটের এফসিএল কনটেইনারটি কায়িক পরীক্ষা করার সময় চালানটিতে জালিয়তির বিষয়টি ধরা পড়ে। কনটেইনারের ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মদ আছে। হিসাব নিকাশের পর পরিমাণ সম্পর্কে জানা যাবে। কনটেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights