চরফ্যাশনে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ‘সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ’ বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

চরফ্যাশনের ৩০ জেলে মাঝিমাল্লা এই কর্মশালায় অংশ নেন। শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মারুফ হোসেন মিনার।

ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটির আয়োজনে চরফ্যাশন মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
চরফ্যাশনে ইকোফিশের গবেষণা সহযোগী মো: আব্দুল হামিদ শেখ, সহকারী গবেষক মো: বখতিয়ার রহমান এ বিষয়ে প্রশিক্ষণ দেন। এরপর চরফ্যাশন উপজেলার প্রশিক্ষিত ৩০ মাঝি মাল্লার মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সভাপতি সভাপতি মো: আলাউদ্দিন পাটোয়ারী, সামরাজ মৎস্য অবতরণ কেন্দ্রের বোট-ট্রলার মালিক সমিতির সভাপতি মো. কামাল মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights