চরভদ্রাসনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে ক্যান্সার, কিডনি, লিভার সিারোসিস জাতীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় চরভদ্রাসনের আটজন ক্যান্সার, পাাঁচ জন কিডনি, তিনজন স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড মোট ষোলো জন রোগীকে এ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights