দেওয়ানগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন(২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নয়াগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী হেলাল(৪০) কে আটক করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নয়াগ্রামের মুল্লুক মিয়ার ছেলে হেলালের সাথে একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেনের মেয়ে আকলিমা খাতুনের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো, কলহের জেরে স্বামী হেলাল বৃহস্পতিবার ভোরে আকলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী হেলালকে আটক করা হয়, সে হত্যার দায় স্বীকার করেছে, থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মা বেহুলা বেগম জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পারায় কিছুদিন আগে আমার মেয়েকে আমাদের বাড়িতে নিয়া যাই। গত ১১ দিন আগে হেলাল আমার মেয়েকে ফুসলিয়ে এনে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের মা। হেলাল-আকলিমা দম্পতির ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights