চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধন পূর্বে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘এই উৎসব তরুণ ও ছাত্র জনতার। আমরা চাই আমাদের শহরে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন সস্ত্রাসী থাকবে না। কোথাও কোন অপরিষ্কার থাকবে না। আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে চাই। নতুন বছরে প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা হোক এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।’

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াত সেক্রেটারী এড. মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে চাঁদপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights