চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে বাবাকে মারধরের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোবানপুর গ্রামে। বশির উল্লাহ পাটওয়ারীকে আক্রমণ ও মারধরের অপরাধে ছেলে ফারুক হোসেনকে (৪০) এই বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার দুপুরে সোবানপুর পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, সকালে ওই বাড়িতে পিতার ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদে বশির উল্লাহ পাটওয়ারীর ছেলে অপরাধী ফারুক অকপটে দোষ স্বীকার করায়, আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়রা জানান, কারাদণ্ডপ্রাপ্ত ফারুক তিন ভাই। তার এক ভাই বড় ও এক ভাই ছোট। একসময় ফারুক অটোরিকশা চালক ছিল। মাদকে জড়িয়ে পড়ায় আজ সে বিপদগামী। এহেন কর্মকাণ্ডে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে গেছে। সে তার পিতার সাথে অহরহ এমন আচরণ করে থাকে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights