চাঁদপুরে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেরা সাঁতারুদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকল ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

অনুষ্ঠানে বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত প্রমুখ। বাবুর হাট স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক সবিতা বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মো: তারিকুল ইসলাম।
এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, বিশিষ্ট সাঁতার প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শহরের ১০টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে থেকে সেরা ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights