ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ কামরুল হাসান রাসেল (২৮) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কর্তৃক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে উত্তর লক্ষীপুর গ্রামের বক্স আলী পাটোয়ারি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাক গ্রেফতার করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১২০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। কামরুল হাসান উক্ত বাড়ির জহির আহমেদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক ও উপ-পরিদর্শক আবু তাহের।

পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। কামরুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights