চাঁদপুর বিএনপির সভাপতিসহ ৫৬ জনকে মামলা থেকে অব্যাহতি
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পুলিশের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৬ নেতাকর্মী।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা এই মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
জানা যায়, চাঁদপুর মডেল থানার জি আর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম, যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে গত ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। এই মামলাটির বাদী ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।
নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেন সভাপতি এড. শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিপি কোহিনুর রশিদসহ সরকারি আইন কর্মকর্তা ও সিনিয়র আইনজীবীরা।
