রাজবাড়ীতে জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে রোগীদের খাবার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছে। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতালের রন্ধনশালা, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে দুদুক।
অভিযানে রোগীদের নিম্নমানের খাবার ও পরিমাণে কমের সত্যতা পান। রোগীদের জন্য ১৬ কেজি মাংসের পরিবর্তে ১০ কেজি মাংস পেয়েছেন। স্টোরের ওষুধ সেবিকারা পাচারের পাশাপাশি সাধারণ রোগীদের ওষুধ না পাওয়ার সত্যাতা পেয়েছেন দুদুকের প্রতিনিধি দল।
এছাড়া ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেন দুদুক।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, অভিযানের সময় আমরা রাজবাড়ী জেলা সদর হাসপাতালে অনিয়মের সত্যতা পেয়েছি। ফরিদপুর গিয়ে অনিয়মের বিষয়টি প্রতিবেদন আকারে দুদুক কার্যালয়ে পাঠাবো। অভিযানের সময় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights