চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, পৌর মেয়র মোখলেসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাচিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান এমপি ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে বাদ জোহর ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights