নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাস চাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপ এর দোকানে কাজ করতো। আজ সকাল সাড়ে ১০টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বাস চাপায় একজন মারা গেছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights