চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দেশের বিভিন্ন স্থানের আম ব্যাবসায়ী, চাষী ও উদ্যোক্তাদের নিয়ে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কানসাট রাজবাড়ী প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে এই আম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ। এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রতিউিসার কোঅপারেটিভ সোসাইটর সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, আম উদ্যোক্তা শহীদুল ইসলাম হায়দারী, কৃষি এ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক মুনজের মালিক প্রমূখ। পরে আম উৎপাদন বিষয়ক পেজেন্টেশন তুলে ধরেন কৃষি কর্মকর্তারা।

দেশের ১৬ জেলার প্রায় ২৫০ জন প্রতিনিধিসহ ৪’শ জন এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights