সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।
