চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই কোর্স শুরু হয়।

কোর্স পরিচালক হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হক ও এনআইএলজির ফোকাল পার্সন মো. মতিউর রহমান।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।

উল্লেখ্য, দেশের ১৯টি জেলায় একযোগে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights