চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে ককটেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে জেলা শহরের স্বরূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে খালি ট্রাকের ভেতরে ককটেলটি বিস্ফোরণ হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights