চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
সদর উপজেলা ভূমি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, কানুনগো মো. জাহাঙ্গীর হোসেন ও প্রধান সহকারী মো. শুকুরুদ্দীনসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।
মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
