ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেওয়া তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার সুমন হোটেলের পাশে অবস্থিত নিরাময় হাসপাতালকে ২০ হাজার টাকা, প্লানেট হাসপাতালকে ১০হাজার এবং পানিছত্র এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের মালিককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ডেঙ্গু এনএসওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে নিয়েছে। সিবিসি পরীক্ষার সরকারি ফি ৪০০ টাকা কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেন। অতিরিক্ত ফি আদায় করার কারণে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights