চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

অনলাইন ডেস্ক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

আজ বুধবার বেলা ১১টায় ঢাকার চীনা দূতাবাসে এই বৈঠক হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ছাড়াও উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে চীনের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত গণ-অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বির্নিমাণে তরুণ নেতৃত্বের জন্য শুভ কামনা জানান। তিনি চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

এ সময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণঅধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনে চীন সব অংশীজনকে নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের দেশটি সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights