চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০

অনলাইন ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নয়জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (২২ মে) চায়না ডেইলি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে প্রদেশটির চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভূগর্ভস্থ খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক ছিল।

শনিবার ভোর ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উপরে তুলে নিয়ে আসা সম্ভব হয়। বাকিদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। দুর্ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী কোম্পানিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সব ধরনের প্রচেষ্টা চালানোর এবং তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কী কারণ এই দুর্ঘটনা ঘটেছে তা বের করতে নিবিড় তদন্ত ও আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতার পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন।

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights