চীনে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় কৈনু, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ প্রদেশ গুয়াংডং ও হাইনান দ্বীপে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় কৈনু। উপকূলীয় এই দুই অঞ্চলে আজ শনিবার ও রবিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

এ জন্য বড় ঢেউ, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের বিষয়ে আজ শনিবার সতর্কতা জারি করেছে দেশটি।

রাজ্য মহাসাগরীয় প্রশাসন বলেছে, শনিবার ও রবিবার ঝড়ের প্রভাবে দক্ষিণ চীন সাগরে ৯ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। ফেলে এই অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চার রঙের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা।
জাপানি ভাষায় কৈনু অর্থ ‘কুকুরের বাচ্চা’। ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার বলেছে, কোইনু ৫-২০ কিলোমিটার বেগে চীনের দক্ষিণ উপকূলের দিকে আসছে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড় সোমবার দুর্বল হতে পারে।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights