সময় শেষ, সরকারকে টেনে নামাবে জনগণ : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights