চীনে ৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পুয়ের শহরের মোজিয়াং কাউন্টি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৩.১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০১.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬ কিলোমিটার।

এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights